মূল অংশে যান
ফ্রি টুলস

এনআইডি সংক্রান্ত ছোট কিছু টুল

প্রতিটি টুল একটা নির্দিষ্ট জায়গায় ভুল হওয়া ঠেকানোর জন্য বানানো — যে জায়গাগুলোয় মানুষ সবচেয়ে বেশি আটকায়। সবগুলোই সম্পূর্ণ আপনার ব্রাউজারে চলে।

ইন্টারনেট ছাড়াও চলেএকবার পেজটি খোলা হয়ে গেলে ইন্টারনেট বন্ধ করে দিলেও টুলগুলো কাজ করবে। কারণ কোনো হিসাব সার্ভারে হয় না — সব আপনার ফোনেই।
টুল ০১

১০৫ নম্বরের SMS তৈরি

১০৫ নম্বরের SMS তৈরি করুন

ইন্টারনেট ছাড়াই চলে। মেসেজটি আমরা বানিয়ে দিচ্ছি, আপনি শুধু পাঠাবেন।

জন্ম তারিখ
দিন
মাস
সাল

দুটি ঘর পূরণ করলেই নিচে পাঠানোর মতো মেসেজ তৈরি হয়ে যাবে। কোনো তথ্য কোথাও পাঠানো হয় না।

মেসেজের ফরম্যাটটি আসলে কী?

NID <স্পেস> ফরম নম্বর <স্পেস> DD-MM-YYYY

তিনটি অংশের মাঝে ঠিক একটি করে স্পেস থাকতে হবে, আর তারিখের ক্রম হবে দিন-মাস-বছর। উদাহরণ: NID 123456789 05-09-2001। ভুল হলে ফিরতি মেসেজে শুধু "Invalid Information" আসে, কী ভুল হয়েছে তা বলে না — তাই টুলটি ব্যবহার করাই নিরাপদ।

ফিরতি মেসেজে আপনার NID নম্বর, নাম এবং নিবন্ধনের অবস্থা জানানো হবে। সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লাগে। ১০৫ নম্বরটি সব অপারেটরে একই।

১০৫ নম্বরের সেবাটি ফরম্যাটের ব্যাপারে খুব কড়া — একটি বাড়তি স্পেস, বা তারিখের ক্রম উল্টে গেলেই ব্যর্থ হয়। অথচ ফিরতি মেসেজে শুধু "Invalid Information" আসে, ঠিক কী ভুল হয়েছে বলে না।

টুলটি ফরম নম্বর থেকে বাড়তি অক্ষর সরিয়ে দেয়, বাংলা সংখ্যা ইংরেজিতে বদলে দেয়, তারিখটি DD-MM-YYYY ক্রমে সাজায় — তারপর পুরো মেসেজটি আপনার মেসেজ অ্যাপে বসিয়ে দেয়।

টুল ০২ ও ০৩

NID নম্বর যাচাই ও রূপান্তর

NID নম্বর যাচাই ও রূপান্তর

আপনার নম্বরটি কোন ধরনের, আর কোথায় কোনটি লাগবে — জেনে নিন।

কোথায় কোন নম্বর দেবেন? ব্যাংক, সিম নিবন্ধন ও বেশিরভাগ অনলাইন ফরমে এখন ১০ সংখ্যার স্মার্ট কার্ড নম্বর চায়। পুরনো কাগজপত্রে ১৭ সংখ্যার নম্বর থাকতে পারে — দুটিই একই ব্যক্তির, বাতিল হয়নি।

টুল ০৪

ভোটার হওয়ার বয়স হিসাব

ভোটার হওয়ার বয়স হিসাব

আপনি কি এখন ভোটার হতে পারবেন? না পারলে কবে পারবেন?

জন্ম তারিখ
দিন
মাস
সাল

জন্ম তারিখ দিলে বয়স ও যোগ্যতার তারিখ হিসাব করে দেখাব। হিসাবটি আপনার ফোনেই হয়।

টুল ০৫

শুরুর আগের চেকলিস্ট

শুরুর আগে যা লাগবে

/

মাঝপথে আটকে যাওয়ার প্রধান কারণ — একটা জিনিস হাতের কাছে নেই।

টুল ০৬

সমস্যা খুঁজে সমাধান বের করুন

১২ টি সমস্যা দেখানো হচ্ছে